নূরানী কায়দা শিক্ষা (আলিফ-বা-তা থেকে শুরু করে সঠিক উচ্চারণ অনুশীলন)
তাজউইদের নিয়ম অনুযায়ী কুরআন তেলাওয়াত
আমপারা (৩০ তম পারা)
সম্পূর্ণ কুরআন মাজীদ নাজেরা ও নামাজ শিক্ষা
মাস’আলা এবং ৬ কালেমা মুখস্ত করণ
প্রয়োজনীয় সূরা ও মাসনূন দোয়া মুখস্ত করণ
৪০টি গুরুত্বপূর্ণ হাদিস ও আল্লাহর ৯৯টি নাম মুখস্ত করণ
আদব, আখলাক ও নৈতিকতা শিক্ষা (শিশুদের বয়সভিত্তিক উপযোগীভাবে)
তাওহীদ ও রাসূলুল্লাহ ﷺ সম্পর্কে প্রাথমিক জ্ঞান
হজ, যাকাত, রোজা, দুনিয়া-আখিরাত বিষয়ে ইসলামী শিক্ষা
সম্পূর্ণ কুরআন হিফজ (মুখস্থ) যদি কেউ করতে চায়।
পারিবারিক আচরণ ও সামাজিক শিক্ষা – গল্পের মাধ্যমে শেখানো হবে কেমন আচরণ করতে হয় বড়দের, ছোটদের ও সবার সাথে
শিক্ষার্থীদের স্তর অনুযায়ী ক্লাসের ধরন
যাদের আগে থেকে পড়া আছে কুরআন ও নামাজের বিভিন্ন বিষয়, প্রথমে তাদের পড়া দেখা হয় — সে কতটুকু পারে, এরপর তার অবস্থা অনুযায়ী তাকে সামনে পড়ানো শুরু করা হয়।
আর যারা কিছুই পারেনা, তাদেরকে প্রথম থেকে মানে আলিফ, বা, তা — কায়দা থেকে পড়ানো শুরু করা হবে।
অনেকেই প্রশ্ন করেন – “এই কোর্সটি শিখতে কত মাস লাগবে?”
বাস্তবতা হলো, কুরআন শেখা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে ফেলার মতো সিলেবাস নয়। এটি এমন একটি শিক্ষা, যা ধৈর্য, নিয়মিততা ও মনোযোগের সঙ্গে জড়িত।
কেউ যদি খুব মনোযোগী হয়, ক্লাসে নিয়মিত অংশ নেয়, বাড়িতে চর্চা করে — সে তুলনামূলক কম সময়ে ভালোভাবে শিখে নিতে পারে। অন্যদিকে কেউ হয়তো একটু ধীরে এগোবে — কিন্তু সেটাও ঠিক, কারণ আমরা মেধা ও প্রস্তুতির ভিত্তিতে ব্যক্তিভেদে শেখাই।
তাই আমরা এই কোর্সকে মাস ভিত্তিক সাবস্ক্রিপশন সিস্টেমে চালাই, সময় নয় — যাতে প্রতিজন তার অবস্থান অনুযায়ী যত মাস লাগে, তত মাসই শিখতে পারে।
ক্লাস শুরু করার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শেখার অগ্রগতি কেমন, আর টিচারও তখন বাস্তবভিত্তিক ধারণা দিতে পারবেন – কতদূর আপনি এগোতে পারবেন কত সময় লাগবে।
কিন্তু একজন টিচার যদি আপনাকে পড়ানো শুরু না করেন, তাহলে বাইরের কেউ কখনো বলতে পারবেন না আপনি কতটুকু জানেন বা কত সময় লাগবে।
তাই প্রথমেই ভর্তি হয়ে শুরু করে দিন ইনশাআল্লাহ। সময়ের সাথে আপনি নিজেই আপনার শেখার অগ্রগতি দেখতে পারবেন।
কোর্সের ধরন ও ফি
ব্যাচ ক্লাস (৩ জন):
ভর্তি ফি:৫১০ টাকা
মাসিক ফি:১০২০ টাকা(প্রতি সপ্তাহে ৩ দিন ক্লাস)
মাসিক ফি:২০৪০ টাকা(প্রতি সপ্তাহে ৬ দিন ক্লাস)
ব্যাচের কোন স্টুডেন্ট যদি ক্লাস মিস করেন তাহলে এই ক্লাসটা অন্য ব্যাচের সাথে চাইলে করে নিতে পারবে
তবে সেটা জানিয়ে দিতে হবে ক্লাস শুরুর আগেই
প্রাইভেট ক্লাস একা (One to One):
ভর্তি ফি:৫১০ টাকা
মাসিক ফি:৩০৬০ টাকা(প্রতি সপ্তাহে ৩ দিন ক্লাস)
মাসিক ফি:৫১০০ টাকা(প্রতি সপ্তাহে ৬ দিন ক্লাস)
📝 বিশেষ নোট: (প্রাইভেটভাবে একা {One to One} স্টুডেন্টদের জন্য):
ভর্তি ফর্মে ক্লাসের দিন ও সময় দেওয়া আছে। যদি তা আপনার পছন্দ না হয়, WhatsApp-এ যোগাযোগ করুন — 📞01798-312491 (শিক্ষিকা)
আলোচনার মাধ্যমে আমরা আপনার সুবিধামতো সময়সূচী ঠিক করে দেব ইনশাআল্লাহ।
যদি মনে হয় কোনদিন আপনি ক্লাস করতে পারবেন না তাহলে ওই ক্লাসটা আপনার সুবিধা অনুযায়ী অন্যদিন করে দেওয়া হবে ইনশাল্লাহ
তবে অবশ্যই সেটা ক্লাস শুরু হওয়ার আগেই জানিয়ে দিতে হবে
না হয় ক্লাসটি ব্যাকআপ করে দেওয়া হবে না
ক্লাসের সময় ও বিস্তারিত
ক্লাসের সময়সূচি
সকাল: ৭টা, ৮টা, ৯টা, ১০টা
বিকাল: ৩টা, ৪টা, ৫টা, ৬টা
সন্ধ্যা/রাত: ৭টা, ৮টা, ৯টা, ১০টা
ক্লাসের দিন:
শনি, সোম, বুধ
রবি, মঙ্গল, বৃহস্পতি
লাইভ ক্লাস হবে Google Meet/Zoom App এর মাধ্যমে।
ভর্তি ও ক্লাস শুরুর নিয়ম
যেদিন ভর্তি হবেন সেদিন থেকেই মাসের হিসাব শুরু হবে।